Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মাদরাসার ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, লাকসাম থেকে উদ্ধার

মাদরাসার ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, লাকসাম থেকে উদ্ধার

মাদরাসার ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, লাকসাম থেকে উদ্ধার

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্রগ্রাম নগরের আকবরশাহ এলাকার শাখাওয়াত হোসেন ইফাজ ( ৯) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লার লাকসাম থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে। এসময় অপহরণের শিকার ইফাজকেও উদ্ধার করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে লাকসামের বলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার অপহরণকারী মো রায়হান (২৯)। কার বিরুদ্ধে লাকসাম থানায় ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

অপহরণের শিকার ইফাজের মা রীনা আক্তার বলেন, শুক্রবার (২২ নভেম্বর) বিকালে ইফাজ বাসা থেকে খেলতে বের হয়। কিন্তু সে বাসায় না আসায় আমরা তার খোঁজ করতে থাকি। পরে লোকজন থেকে জানতে পারি রায়হান বিকালে বিশ্বকলানীর বি ব্লক থেকে আমার ছেলেকে জোর করে তুলে নিয়ে যায়।

তিনি আরো বলেন, পরে সন্ধ্যার সময় রায়হান ফোন করে আমাদের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় সে। তখন আমরা বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ওই নাম্বারে ফোন করলে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। আমাদের ফোন করে বলে পুলিশ একবার ফোন দিলে এক লাখ টাকা বাড়বে আর শরীরে চুরিকাঘাত করা হবে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, অপহরণের পর শিশুটির পরিবার থানায় এসে অভিযোগ করলে আমরা অপহরণকারীর নাম্বারের লোকেশন ট্রেক করি। লোকেশন অনুসারে কুমিল্লা জেলার লাকসামে এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করি। এসময় রায়হান নামে ওই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here