মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
মানবতাবাদী অলাভজনক সংগঠন ‘মানবিক হারুয়ালছড়ি’ রাতের আঁধারে দুই ধাপে হারুয়ালছড়ি’র ৪০০(৩০০+১০০)পরিবারের কাছে খাদ্য ও ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছে ।’
“লড়ছি মানবতার জন্য”, এই মটোকে ধারণ করে হারুয়ালছড়ি’র প্রতিটা ওয়ার্ডে এই করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছে মানবিক হারুয়ালছড়ি।
এই সংগঠনটি হাফেজ আব্দুল মালেক শাহ, ইমরান সিকদার, মোহাম্মদ এনাম চৌধুরী, তাজুল ইসলাম, রাজিবুল হাসান রোমান, মোহাম্মদ আবসার, ডা. বিজন তালুকদার, কেশব দেব’সহ আর্থিক ও মানসিকভাবে সমর্থন করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
দ্বিতীয় ধাপে ইফতার সামগ্রী বিতরণ কাজের অগ্রভাগে ছিলেন ইমাম হোসেন,
মোহাম্মদ বাবর, আরাফাতুল আলম, হাফেজ ইসমাইল হোসেন সুমন, শাকিল খান, রাইহান মজুমদার, তানিছ,রবিউল হোসেন সুজন, মীর আকিব, ফোরকান, জিসান, তারেক, জুহিন,সৈকত মুৎসুদ্দী, সানিসহ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
‘মানবিক হারুয়ালছড়ি’ তাদের এ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ভবিষ্যতে সংগঠনটি খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষাবৃত্তি ও অসুস্থদের ঔষধপত্র কিনে দিয়ে সহায়তা করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এখনকার মতো ভবিষ্যতেও ‘মানবিক হারুয়ালছড়ি’ সকলের সাহায্য ও সমর্থন কামনা করছে।