মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ
বাংলাদেশে আসছে আরো ২ ট্রলার রোহিঙ্গা। এই দুই ট্রলারে আরো ৬ শতাধিক রোহিঙ্গা আছে বলে খবর পাওয়া যাচ্ছে। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়া চেষ্টা কালে থাইল্যান্ড ও মালয়েশিয়ার নৌবাহিনীর বাধার কারণে ফেরত আসছে রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার। রোহিঙ্গা বোঝাই ৩টি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেষ্টার খবর প্রকাশ করা হয়েছিলো। এর কয়েক দিন পর ১৫ এপ্রিল ৩৯৬ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার টেকনাফে চলে আসে। একই ভাবে সাগরে অপেক্ষমাণ আরো দুটি ট্রলার বাংলাদেশে ঢুকার অপেক্ষায় রয়েছে।
রোহিঙ্গা বোঝাই ট্রলার টেকনাফের উপকূলে ভিড়লে স্থানীয়দের অতি উৎসাহী হয়ে কোন তৎপরতা না করার জন্য সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রামণ ও ঝুঁকি থেকে সর্তকতার জন্য, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এই সতর্কতা জারি করো।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, টেকনাফ উপকূলীয় এলাকার দূরে বা অদূরে রোহিঙ্গা বোঝাই কোন ট্রলার ভিড়লে এখবর দ্রুত উপজেলা প্রশাসনের কাছে পৌঁছাতে হবে এবং এ বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত জানতে হবে। এ বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিশ্চিত করতে বলা হয়েছে।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, আগে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তাই সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ইউএনও আরো বলেন, রোহিঙ্গারা করোনা ভাইরাসে আক্রান্ত থাকতে পারে এবং সুরক্ষিত না হয়ে উদ্ধার কাজে গেলে তা সকলের মাঝে সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে।