Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

মিরসরাইয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

মিরসরাইয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকায় পুকুরের পানিতে পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার তেতৈয়া এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)।

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা একি বাড়ির শাজাহাজান (খানসাব) ও মোশারফ হোসেন সুমন (হোরামিয়ার) কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার সময় দুই বোন মিলে খেলাধুলা করতে গেলে পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না মিললে পরে সন্দেহজনক পুকুরের পানিতে খোঁজলে ডুবা অবস্থায় তাদের পাওয়া যায়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here