শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

মিরসরাইয়ে র‍্যাব পরিচেয়ে দুই লাখ টাকা ছিনতাই

আপডেট:

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে খোরশেদ আলম নামের এক ব্যবসায়ী থেকে র‍্যাব পরিচয় দিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) বেলা দুইটার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় আরশী নগর এলাকায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জনাব খোরশেদ আলম আজ চট্টগ্রাম ট্রিবিউন এর প্রতিনিধিকে জানান, গতকাল বুধবার দুপুর দুইটার সময় বারৈয়ারহাট মার্কেন্টাইন কো-অপারেটিভ ব্যাংক শাখা থেকে আমি দুই লাখ টাকা উত্তলন করি।ঐ টাকা নিয়ে বারৈয়ারহাট উত্তরা বাস ষ্ট্যান্ড থেকে উত্তরা জোগে মিরসরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় আরশী নগর এলাকায় একটি মাইক্রোবাস উত্তরাটির গতিরোধ করে। দুইজন লোক কালো পোশাকধারী ইংরেজিতে
র‍্যাব লেখা আমাদের গাড়িতে উঠে এবং আমার নাম জিজ্ঞেস করে। নাম বলা মাত্রই আমাকে মাদর ব্যবসায়ী অপবাদ দিয়ে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে নিয়ে যায়। পথিমধ্যে আমাকে অনেক মারধর করে এবং আমার থেকে দুই লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।তারপর আমার হাত ও চোখ বেঁধে ঢাকা-কুমিল্লা মহাসড়কের কুমিল্লার চেওড়া এলাকায় রাস্তার পাশে পেলে দেয়।পরে সেখানকার এক স্থানীয় মহিলার সাহায্যে হাত ও চোখ খুলে রাত ১২টার সময় আমি বারৈয়ারহাট আসি এবং সাথে সাথেই জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি।

এঘটনায় জোরারগঞ্জ থানার ইনচার্জ মফিজ ভূঁইয়ার সাথে কথা বললে তিনি চট্টগ্রাম ট্রিভিউনকে বলেন, আমরা মামলা নিয়েছি। অতি দ্রুত এই চক্রকে নির্মূল করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত