মিরসরাই প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিএসআরএম সেলস সেন্টারের সামনে লরি-বাস সংঘর্ষে বাসের ৫ যাত্রী আহত হয়েছে।
সোমবার ( ২৪ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, সোমবার সকালে বিএসআরএম সেলস সেন্টারের সাসনে রড বোঝায় লরি ঘুরানোর সময় চট্টগ্রাম থেকে বসুরহাটগামী একটি যাত্রীবাসী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরত্বর নয়।