আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম:
চট্টগ্রাম বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মন্জুরুল হক এর অনুরোধে সাড়া দিয়ে চবি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ৪টি বাসে’র মালিকরা পরীক্ষার্থীদের ফ্রী সার্ভিস দিতে স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে এসেছেন।
নিউমার্কেট থেকে ছেড়ে যাওয়া বাস দুটি সকাল ৬.৩০ থেকে এবং মুরাদপুর থেকে ছেড়ে যাওয়া বাস দুটি সকাল ৭.০০ থেকে অবস্থান করবে। বাসগুলোতে “ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস” লেখা ব্যানার টানানো থাকবে।
ফ্রি বাস সার্ভিসের সময়সূচিঃ
নিউমার্কেট থেকে-
বাসের নামঃ দ্রুতযান সার্ভিস
বাসের সংখ্যাঃ ২টি
বাস ০১
বাস নম্বরঃ চট্টমেট্রো জ ১১-০৮৫১
বাস ০২
বাস নম্বরঃ চট্টমেট্রো জ ১১-১২৪০
তারিখঃ ২৭, ২৮ ও ২৯ অক্টোবর
বাস ছাড়ার স্থানঃ নিউমার্কেট এর পশ্চিম গেইট, চট্টগ্রাম।
গন্তব্যঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট (১ নং গেইটের পর অতিরিক্ত জ্যাম না থাকলে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পর্যন্ত)।
বাস ছাড়ার সময়ঃ নিউমার্কেট থেকে সকাল ৭.০০ টা ও বেলা ১১.০০ টা।
ফিরতি বাসঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে দুপুর ১২.৪৫ টা ও বিকালঃ ৪.৪৫ টা
মুরাদপুর থেকে-
বাসের সংখ্যাঃ ২টি
বাস ০১
বাস নম্বরঃ চট্টমেট্রো জ ১১-২০৫৯
মালিকঃ মোঃ সায়েম জুয়েল
বাস ০২
বাস নম্বরঃ চট্টমেট্রো জ ১১-১০৬৪
মালিকঃ মোঃ জাবেদ
তারিখঃ ২৭, ২৮ ও ২৯ অক্টোবর
বাস ছাড়ার স্থানঃ মুরাদপুর (হোটেল জামানের সামনে থেকে), চট্টগ্রাম।
গন্তব্যঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট (১ নং গেইটের পর অতিরিক্ত জ্যাম না থাকলে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পর্যন্ত)।
বাস ছাড়ার সময়ঃ মুরাদপুর থেকে সকাল ৭.৩০ টা ও বেলা ১১.৩০ টা।
ফিরতি বাসঃ বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট থেকে দুপুর ১২.৪৫ টা ও বিকালঃ ৪.৪৫ টা
এ ব্যপারে মন্জুরুল হক বলেন, আমার আহবানে সাড়া দিয়ে এ পর্যন্ত ৩ জন বাস মালিক স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তাদের ৪টি বাস (বাসের সংখ্যা বাড়তেও পারে) আগামী ২৭, ২৮ ও ২৯ তারিখে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিসে নিয়োজিত থাকবে। প্রথমেই আমি এ ৩ জন মহৎ-হৃদয় বাস মালিককে আমার পক্ষ থেকে এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ৪টি বাসের মধ্যে দ্রুতযান সার্ভিসের ২টি বাস নিউমার্কেট থেকে এবং অন্য ২টি বাস মুরাদপুর থেকে ছেড়ে যাব।
তিনি আরো বলেন, কেউ এ ফ্রি সার্ভিসের অপব্যবহার করবেন না। মনে রাখবেন, শুধু ভর্তি পরীক্ষার্থীদের জন্যই এ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। অন্য কারো জন্য নয়। ভর্তি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।



