Home অন্যান্য যথাযোগ্য মর্যাদায় বোয়ালখালীতে পালিত হল বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় বোয়ালখালীতে পালিত হল বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় বোয়ালখালীতে পালিত হল বিজয় দিবস

মুহাম্মদ জুয়েল, স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস আজ। বিজয়ে ৫০ বছরে পা দিলো বাংলাদেশ। শ্রদ্ধা আর ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। সূর্যদোয়ের সাথে সাথে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনে কর্মসূচি। এর পর বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসব আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসধারণের জন্য।

মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বোয়ালখালী প্রেসক্লাব, চ্যানেল বোয়ালখালী, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগ পাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কোভিড -১৯ প্রাদুর্ভাবের কারণে এ বছর বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। তবে অনলাইনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here