Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রকি বড়ুয়ার শাস্তির দাবীতে লোহাগাড়ার চরম্বায় মানববন্ধন

রকি বড়ুয়ার শাস্তির দাবীতে লোহাগাড়ার চরম্বায় মানববন্ধন

রকি বড়ুয়ার শাস্তির দাবীতে লোহাগাড়ার চরম্বায় মানববন্ধন

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে শনিবার বিকেলে স্থানীয় নয়াবাজার এলাকায় প্রায় হাজারো সাধারণ মানুষ ও এবং রকি বড়ুয়ার হাতে নির্যাতিত শত শত খেটে খাওয়া মানুষ তার শাস্তির দাবীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, ইউপি সদস্য ছৈয়দ হোসেন, ইউপি সদস্য মোঃ সোলাইমান, ইউপি সদস্য জয়নাল, সাবেক ইউপি সদস্য কালু, তাঁতী লীগের চরম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ এনাম, বঙ্গবন্ধু পরিষদের চরম্বা ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দীন নজির, জহির সওদাগর, চরম্বা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ওসমান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ, চরম্বা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ এর সভাপতি মোঃ বেলাল, সাধারণ সম্পাদক কুদ্দুছ এবং বাংলাদেশ কওমী ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন চরম্বা ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, কওমী ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাসুদ সাঈদী ও তারেক মনোয়ারের সাথে রুদ্ধদ্বার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছিল তা জাতি জানতে চায়।

সেই সাথে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজী, ও অহেতুক মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাধারণ জনগণকে নির্যাতন করা এবং সম্প্রতি দেশে ধর্মীয় সংঘাত ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিজ এলাকার বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুরের দায়ে রকি বড়ুয়াকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান সমাবেশে বক্তারা।

চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন জানান, মানববন্ধনে রকি বড়ুয়াকে ভণ্ড, প্রতারক, ধর্মব্যবসায়ী, সাম্প্রদায়িক উসকানিদাতা, চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। রকি বড়ুয়াকে দ্রুত গ্রেফতার করা না হলে পরবর্তীতে এলাকায় আরো ক্ষোভের পরিস্থিতি বেগবান হবে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, চাঁদাবাজ ও ধর্মীয় সম্প্রতি উসকানী সৃষ্টিকারী রকি বড়ুয়াকে দ্রুত গ্রেফতার করা না হলে এলাকায় তার লোকজনকে দিয়ে সে আবারও সহিংসতার সৃষ্টি করতে পারে মন্তব্য করেন তিনি। সেই সাথে রকি বড়ুয়াকে দ্রুত গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনের নিকট এলাকাবাসীর কঠোর হস্তক্ষেপও কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here