মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধি:
রাউজান পুকুরে ডুবে আরভী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (১৭-জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।
তার বাড়ি উপজেলার কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আক্কাস আলির বাড়ি বলা হয় । স্থানীয় লোকজন জানান, শিশুটির লাশ বিকালের দিকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে শিশুটি কোন একসময় খেলতে খেলতে পুকুরের পানিতে পরে ডুবে যাই। তার নাম আরভি।শিশুটি মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ শাহেদ মিয়ার পুত্র বলে জানা গেছে।
তথ্যসুত্রে জানা যায়,এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জানান, শিশুটির মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে মর্মমাহত হয়েছি।


