মাসুদা আকতার তিশা,
রাউজান উপজেলা সদরে একটি তেলের দোকানে আগুন লেগে প্রায় অনেকটায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরণের দুঘর্টনা থেকে অন্যান্য স্থাপনা রক্ষা পেয়েছে।
১৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান রাউজান উপজেলা সদর শহীদ জাফর সড়কের আদালত ভবন ও সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে।
আরো জানান সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত । স্থানীয় আ.লীগ নেতা মাওলানা এনাম বলেছেন এলাকার লোকজন আগুনের সূত্রপাতের সাথে সাথে ঝাপিয়ে না পড়লে বড় ধরণের দুঘটনা ঘটতো পারতো। তার অভিযোগ রাউজান ফায়ার সার্ভিসকে কয়েকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেনি। পরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ফোন করলে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসে।
স্থানীয়দের সাথে আগুন নিয়ন্ত্রন করতে ছুটে আসেন পৌরসভার নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাউজান থানার পুলিশ । এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যাক্তির নাম শওকত গণি চৌধুরী।