মাসুদা আকতার তিশা,
চট্টগ্রামের রাউজানে আরহাম নামে একজন শিশু(১০) নানার বাড়িতে বেড়াতে আসে। এবং নানার বাড়ির পুকুরে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরলো সে।
আজ রবিবার একুশে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত আরহাম(১০) একই উপজেলার উরকিরচর ইউনিয়নের হাড়পাড়া গ্রামের মো. জসিম উদ্দিন ছেলে।
তথ্যসূত্রে জানান, নানার বাড়িতে বেড়াতে আসা আরহাম খেলতে বের হয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাড়াতাড়ি তাকে উদ্ধার করে। নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।



