Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাউজানে বোরকা পরিহিত অবস্থায় মাদক পাচারকারী নারী ও পুরুষকে আটক

রাউজানে বোরকা পরিহিত অবস্থায় মাদক পাচারকারী নারী ও পুরুষকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় নারীর ছদ্মবেশে বোরকা পড়ে গর্ভবতি সেজে মাদক পাচার করছে দুই নারী ও পুরুষ। মদ পাচারকালে তাদের দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার(৯ মার্চ) বিকেল ৫টার সময় রাউজান পৌরসভার জলিল নগর সিএমপি মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোগলটুলি গ্রামের ২৮নং ওয়ার্ডের প্রয়াত মো. শাহাজানের ছেলে সাগর (২০) ও সদরঘাট থানায় বসবাসরত নয়নের উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই-নারী পুরুষের শরীরে বাঁধা ৫২লিটার মদ রয়েছে।তাদের মদ সহকারে আটক করা হয়েছে।

দুইজনেই নারী ও গর্ভবতী বললেও একজনের কণ্ঠ তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়।পরে তাদের তল্লাসী চালিয়ে মদসহ আটক করা হয়।

তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here