মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল রাত দেড় টার দিকে এটি ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাত দেড় টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বদুপাড়া গ্রামের মাওলানা অধ্যক্ষ আবু তাহের আল কাদেরীর বাড়িতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি হয়।
আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা হলেন, একই বাড়ির মৃত মোজাহেরুল হকের পুত্র বেলাল উদ্দিন(৬০), মো. ইউনুছ(৫৫),মৃত মো. সৈয়দের পুত্র মো. মনছুর(৫৫), মৃত বদিউর রহমানের পুত্র খোরশেদ আলম (৫২), মৃত মীর হোসেনের পুত্র লাল মিয়া(৬৫), মৃত খায়রুল হকের পুত্র মাহবুব আলম (৬৯) ও মৃত ফরিদুল আলমের পুত্র মো. জিসান (২২)।
ক্ষতিগ্রস্তদের বলেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। তবে ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা বিশেষ উপহার একটি করে বসত ঘর।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে রাত দেড়টার দিকে জনৈক মো. বেলালের পরিত্যক্ত চতুর ঘর আগুন দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। আশে-পাশের লোকজন আগুন নিভাতে এগিয়ে এলেও আগুনে উত্তাপ এত বেশী ছিল যে কোন কিছু বের করা সম্ভব হয় নি। রাত দুইটার দিকে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ একটি করে বসতঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ একটি করে ঘর তৈরি করে দেওয়া হবে। এছাড়াও মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে নানান ত্রাণ সহায়তা প্রদান করা হবে।