মাসুদা আকতার তিশা,
চট্টগ্রামের রাউজানে নীল আকাশ যুব ক্লাবের উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের এয়ার মুহাম্মদ চৌধুরী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত।
খসরু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার তদন্ত কর্মকর্তা কায়সার হামিদ, মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছলেক।
ফেব্রুয়ারির এই আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীল আকাশ যুব ক্লাবের সভাপতি এরশাদ হোসেন সুজন।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হক মামুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জহুর লাল দর, সুবল চন্দ্র দাশ, শাহ আলম মাস্টার, আবদুল মান্নান সওদাগর, আকবর হোসেন, আহমদ কবির সওদাগর, হাজী ইউনুস।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মো. আবুল মনছুর, সিনিয়র সহ-সভপতি মো. জাশেদ সুলতান, সহ-সভাপতি তারেকুল ইসলাম রিয়াজ, মো. সাদ্দাম, মো. আরফাত, মো. রাসেল, মো. সুমন, মো.আরমান, রাকিব, মো. সনেট, সাইফুল, রায়হান, মনির উদ্দিন, হাসান, আকি, নিশান, তৌহিদ, নিফাছ, শাকিব, মেজবাহ, সজিব, আলফাছ, ইমন, নাহিদ, লাভলু, ফাহিম, শাকিব, রাসেলসহ অনেকে।