Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা রাঙ্গামাটির কাউখালী বাজার বেলী ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ!

রাঙ্গামাটির কাউখালী বাজার বেলী ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ!

রাঙ্গামাটির কাউখালী বাজার বেলী ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ!

মোঃ ইউসুফ,
রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি পোয়াপাড়া বাজারের বেইলি ব্রীজ ভেঙে পাতর ভর্তি ট্রাক খালে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে চরম দূর্ভোগে পড়েছে হাজার ও মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্কুরবার সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে।

কাউখালী বেলী ব্রীজ ভেঙ্গে পাতর ভর্তি ট্রাক খালে পড়ে যাওয়ায় কাউখালী নাইল্যাছড়ি সুগারমিল সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভারে আবারো বেইলি ব্রীজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্কুরবার রাত সাড়ে এগারোটার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাতর ভর্তি একটি ট্রাক কাউখালী বাজার বেলী ব্রীজ পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়।

এতে ট্রাকের ভিতরে থাকা ড্রাইভার ও হেলপার অক্ষতবস্থায় থাকলেও ঘটনা স্থলে দ্রুত কাউখালী উপজেলার যুব রেড ক্রিসেন্টের সদস্যরা পৌছে আহত ড্রাইভার ও হেলপারকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here