Home আমার চট্টগ্রাম রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

চাইথোয়াইমং মারমা স্টাফ রিপোর্টার:

রাংগামাটি জেলা রাজস্থলী উপজেলা আওয়ামীলীগ শাখার উদ্যোগে রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অংসুইপ্রু মারমাসহ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও ২৯৯ আসনের সংসদ দীপংকর তালুকদার এমপি।

এতে,সংবর্ধনায় দীপংকর তালুকদার বলেন,পার্বত্য অঞ্চলে ইতিপূর্বে কোন সরকার উন্নয়নের জন্য হাত বাড়ায়নি।বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে রাস্তা-ঘাট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল,কলেজের কাজ করেছেন।

পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারনে সরকার উন্নয়নের দিকে বাধা ও অগ্রসর হতে পারছেনা।উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এ রাজস্থলী উপজেলায় পাহাড়ী-বাঙ্গালী সকলে মিলে সম্প্রীতি বন্ধন দিয়ে বসবাস করে আসছে। ইতিপূর্বে রাজস্থলীতে ২টি কলেজকে জাতীয়করণ করছে এ সরকার। সরকারের উন্নয়নগুলো তরান্বিত।

আগামীতে রাজস্থলী তে অফুরন্ত বিভিন্ন বাকি কাজ গুলো ধারাবাহিকভাবে উন্নয়ন সামনে দিকে এগিয়ে নিয়ে যাব বলে অা শ্বাস দিলেন মাননীয় এমপি মহোদয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here