মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনান ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া সৈয়দা সেলিমা কাদের ডিগ্রি কলেজ হল রুমে কলেজ ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে রাখেন, সৈয়দা সেলিমা কাদের ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ সাত্তার,সহকারী অধ্যাপক মালেক চৌধুরী, সহকারী অধ্যাপক ইমতিয়াজ উদ্দীন চৌধুরী,সহকারী অধ্যাপিকা মিসেস মেরী কর, উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে মামুন।
অারো উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম এরসাদ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিদয়, ২য় বর্ষ ছাত্রলীগের সভাপতি, সাজিদ,সাধারন সম্পাদক আনচারুল ইসলাম আকাশ,সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ।