নিজস্ব প্রতিবেদকঃ
করোনার ভাইরাসের প্রভাবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৩২ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে উপজেলা রাইচ মিল শিল্প মালিক সমিতি। উপজেলার ৩৬ টি চালকলে একযোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া রাইচ মিল শিল্প মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। উপজেলার রাণীরহাটে একটি চালকলে এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, রাণীরহাট চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান, ইউপি সদস্য মো. তৈয়ব প্রমুখ।
রাঙ্গুনিয়া রাইচ মিল শিল্প মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে চালের দাম বেড়ে যাওয়ায় রাঙ্গুনিয়া রাইচ মিল শিল্প মালিক সমিতি ন্যায্য মূল্যে চাল বিক্রি করার এই কার্যক্রম নিয়েছে। উপজেলার প্রত্যেক চালকলের সামনে ব্যানার টাঙিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন।


