Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রাজস্থলীতে কাঁচামরিচের দাম নাগালের বাহিরে বৃদ্ধি

রাজস্থলীতে কাঁচামরিচের দাম নাগালের বাহিরে বৃদ্ধি

রাজস্থলীতে কাঁচামরিচের দাম নাগালের বাহিরে বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি,
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে কাঁচামরিচের দাম নাগালে হারে বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে ২শ থেকে ৩শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা করোনা কালিন সময়ে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজের বাজারে ঝাঁজ যেতে না যেতেই হঠাৎ করে কাঁচামরিচের দাম নাগালে বাইরে হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাচা বাজারের বিন্দি জাতের কাঁচা মরিচ ২শত টাকা থেকে ৪শত টাকা কেজি এবং অন্যান্য জাতের কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।

রাজস্থলী বাজারের খুচরা কাঁচা তরিতরকারি ব্যবসায়ী গন জানান, ঈদের আগে দাম কম ছিল, ঈদের পর বিভিন্ন এলাকা হতে আমদানি কম হওয়ায় দাম বেড়ে গেছে ,তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কাঁচামরিচের দাম বৃদ্ধির ব্যাপারে সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে তারা বলেন, দাম বাড়লে কি আর করা, কাঁচামরিচ খামু না, গুড়া মরিচ দিয়া তরকারি পাকাব। রাজস্থলী উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতেও কাঁচামরিচের দাম একই দামে বিক্রি করে জানা গেছে । তবে অন্যান্য দ্রব্যাদির দাম অপরিবর্তিত রয়েছে ।একই রুপে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সরজমিনে দেখা যায় কাঁচা মরিচের দাম বৃদ্ধি। অপর দিকে পাহাড়ে উৎপাদিত ধান্য মরিচ আরো বেশি ঝাল। এতে সাধারন গরীবের প ক্ষে এত মূল্যে দামে কাঁচা মরিচ কিনে খাওয়া সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here