Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ রাজস্থলীতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর সহায়তা প্রদান

রাজস্থলীতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর সহায়তা প্রদান

রাজস্থলীতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর সহায়তা প্রদান

স্টাফ রির্পোটার:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধীনস্থ রাজস্থলী সাব জোন কর্তৃক অাসন্ন শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষে রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটি হাতে আর্থিক অনুদান সহায়তা ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬ টায় ক্যাম্প প্রাঙ্গনে প্রদান করেন ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাম্প ওয়ারেন্ট অফিসার মিলন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক অাজগর অালী খান, হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভুনাথ বনিক,বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ধনরাম কর্মকার, ও মা ডেকোরেসনের মালিক পলাশ চন্দ্র দাশ প্রমুখ। এতে, সহায়তা প্রদান কালে, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার বলেন, কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মিজানুল হকের নির্দেশনায় রাজস্থলীতে শান্তিপূন্য ভাবে দুর্গাউৎসব পালনের লক্ষে অার্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়। এলাকা টি একটি শান্তি প্রিয় এলাকা যাতে কোন প্রকার সম্প্রীতি নষ্ট না হয় সে দিকে সকল কে সজাগ থাকতে হবে।

কেউ যদি অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সম্প্রীতি বিনষ্ট করে তাহলে তাদের কে কঠোর ভাবে প্রতিহত করা হবে। তাই পাহাড়ী বাঙ্গালী সকলে মিলে এ সার্বজনীন দুর্গা পূঁজা পালনে উৎসাহ উদ্দীপনায় মেটে উঠবেন। ধর্ম যার যার উৎসব সবার। তাই এ গুলো মাথায় রেখে অাসন্ন দুর্গাপূঁজা পালনের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here