নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা প্রসিদ্ধ মহাজন মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে দুজন বৃহস্পতি বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহাম্মদ আহসান হাবীব জিতু বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বর্তমান মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান,সাবেক মসজিদ কমিটি’র গুরুত্বপূর্ণ সদস্য না থাকায় মসজিদের মুতোয়াল্লী মোঃ আলমগীর এর হাতে সব হিসাবে দায়িত্ব যায়।অকার্যকর কমিটি বাতিল করে ৪ নং চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আমরা এলাকাবাসী নতুন কমিটি গঠনকরে দেন,২বছর আগে। বর্তমান কমিটি অভিযুক্ত আলমগীর এর কাছে হিসাব চাইলে ২বছরেও কোন হিসাব দেখাতে পারেনি।আরো বিভিন্ন রকম হুমকি , ধমকি , মামলা , হামলা এমনকি হত্যার হুমকি দেয়।
তিনি আরো বলেন মসজিদের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে । আমি মসজিদের দায়িত্ব নেওয়ার পর মসজিদের উন্নয়নে কাজ করেছি। এই মসজিদের ঐতিহ্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদের মুতোয়াল্লী মুহাম্মদ আলমগীর মসজিদ থেকে লাখ লাখ টাকা আত্নসাৎ করেছে।আমরা চাই মসজিদের উন্নয়ন। এলাকায় এই মসজিদ সুনামের সাথে থাকুক। আমরা সুষ্টু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মসজিদের মুতোয়াল্লী মুহাম্মদ আলমগীর জানান, জোরপুর্বক ভাবে আমার থেকে মসজিদে দান বক্স অফিসের চাবি নিয়ে নে তার।আমার বিরুদ্ধে যা অভিযোগ তা অসত্য এবং ভিত্তিহীন আমি একজন ষড়ষন্ত্রের শিকার মাত্র। তিনি আরো বলেন বর্তমান মসজিদে কোন কমিটি নেই।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক উভয়পক্ষ কে ডেকে সমাধান করার আশ্বাস দেন তিনি।