আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির আয়োজনে উপজেলার সকল ব্রিকফিল্ড মালিকদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ নভেম্বর) বৃহস্পতিবার রাত ৮টায় লোহাগাড়া মোস্তাফা সিটির ৪র্থ তলায় ব্রিকফিল্ড মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবিদ হোসেন মানু (মানু কন্ট্রাক্টর)।
ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক, লোহাগাড়া সিটি হাসপাতালের পরিচালক আলহাজ্ব ছরওয়ার কোম্পানীর পরিচালনায়,
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,
মালিক সমিতির উপদেষ্ঠা ও চুনতি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোম্পানি, অর্থ সম্পাদক মো.পারভেজ কোম্পানি, সহ-অর্থ সম্পাদক মো. জসিম কোম্পানি, প্রচার সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী,
সদস্য জামাল কোম্পানি, মন্জুরুল আলম, জামাল হোসেনCRB, জাহাঙ্গীর আলম PBM, জাহাঙ্গীর আলম BKB, আশিস দাশ, আরিফ কোম্পানী।
উপদেষ্ঠা কমিটির সদস্য হাজ্বী মোহাম্মদ আলী, আয়ুব মেম্বার, মাস্টার ছৈয়দ আহমদ সহ উপজেলার সকল ব্রিকফিল্ড মালিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।