Home আন্তর্জাতিক শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র!

শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র!

শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র!

আন্তর্জাতিক ডেস্ক: শার্লি হেবদো ফ্রান্সের একটি বিতর্কিত ম্যাগাজিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘মৌলবাদী ইসলাম’র বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন। কিন্তু এ ঘটনাকে বিশ্বাসের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার সামিল বলে মন্তব্য করেন এরদোয়ান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শার্লি হেবদোর সবশেষ সংখ্যা অনলাইনে প্রকাশ করা হয়। এর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটি সাদা টি-শার্ট এবং অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরিহিত এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন।

কার্টুনচিত্রের টাইটেলে বলা হয়, এরদোয়ান: একান্তে তিনি খুবই মজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here