Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ শাহ আমানত বিমানবন্দরে ৮৩০ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৮৩০ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৮৩০ কার্টন সিগারেট জব্দ

আব্দুল করিম, চট্টগ্রামঃ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ১৬ লাখ সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এসব সিগারেট জব্দ করা হয়।এক কাস্টমস কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে শারজাহ বিমানবন্দর থেকে চট্টগ্রাম আসে এয়ার এরাবিয়ার  একটি ফ্লাইট।

এসময় এ ফ্লাইটের যাত্রী ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগে তল্লাশি চালানো হয়। এসব ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে ৮৩০ কার্টন সিগারেট।প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here