ইলিয়াছ সুমন,
করোনা মহামারীতে নিত্য পন্য মুল্যর দাম অতিরিক্ত রাখার দায়ে সন্দ্বীপে সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনের নেতৃত্বে আজ কমপ্লেক্স এবং শিবের হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শিবের হাটে দুইজন ব্যবসায়ীকে মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বেশি দামে বিক্রি করায় আট হাজার টাকা, এনাম নাহার মোড়ে আজাদ নামে পেয়াজ ও রসুনের এক পাইকারি বিক্রেতাকে মূল্য তালিকা না থাকায় আট হাজার টাকা এবং ৫ জন মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা সহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটের অভিযানে আজ শিবের হাটে আজ আদা প্রতি কেজি ১৫০ টাকা, রসুন ১৪০ টাকা, পেয়াজ ৫০ – ৫৫ টাকা বিক্রি হচ্ছে।