Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে আজ ৮ই মার্চ ২০ বিকেল ৫ টা হতে রাত ৮.৩০ টা পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী ও সন্দ্বীপ থানা পুলিশের সমন্বয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এর নেতৃত্বে সন্দ্বীপ উপজেলায় আজ ভ্রম্বমান অভিযান পরিচালনা করা হয়।

আজকে সন্দ্বীপ উপজেলায় নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় সেনের হাটে এক কাপড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা, এক ইলেকট্রনিকস দোকানদারকে ৫ হাজার টাকা, ধোপার হাটে দুই ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা, এক হাইওয়ে মিষ্টান্নভান্ডারকে ৫ হাজার টাকা, প্লাস্টিকের ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, উপজেলা কমপ্লেক্সের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, বাঘাইরগো দোকান মোড়ে এক রড় সিমেন্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ৮ জন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রয়োজনীয় যানবাহন বন্ধ করা হয়। জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসার জন্য অনুরোধ করা হয়। এ অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here