ইলিয়াছ সুমন:
কভিও১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রাথমিক স্কুল পর্যায়ে শিশু খাদ্য বিতরন আজ ৮ মে ২০২০ সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ মিলনায়তনে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বধি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উক্ত খাদ্য দ্রব্য বিতারণ করেন নৌ পরিবহণ মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান । সন্দ্বীপ উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা সাস্হ্য কর্মকতা ও উপজেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ডাক্তার ফজলুল করিম প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনেঃ উপজেলা প্রশাসন, সন্দ্বীপ।