ইলিয়াছ সুমন,
সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি শীষক আলোচনা সভা আজ ১৬ ডিসেম্বর ২০ সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকতা বিদর্শী সম্বোধি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাইনউদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার শাহাজাহান, আলোচনা সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা বশির আহমদ খান, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা সাস্হ্য কর্মকতা ডাক্তার ফজলুল করিম, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মিজানুর রহমান, দক্ষিণ পৃর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন, থানা উন্নয়ন সরকারি স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, সন্দ্বীপ প্রেসক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী প্রমুখ। উপস্হিত ছিলেন সরকারি প্রশাসনের কর্মকতা বৃন্দ সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তি বর্গরা।