মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সন্দ্বীপ পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই সামির ও সাব্বির এর মর্মান্তিক মৃত্যু

আপডেট:

সন্দ্বীপ প্রতিনিধিঃ
সন্দ্বীপ গাছুয়া ইউনিয়নের মেডিকেলের দক্ষিণ পাশে চৌধুরী বাড়ির হাফেজ শাহাদাৎ এর দুই ছেলে সামির (৯) ও সাব্বির(৬) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুবরন করেছে আজ।

জানা যায় দুপুরে নারো কারিগরের ছেলে ও ডক্টর মুসলেমউদ্দিন মুন্নার ছোট ভাই হাফেজ শাহাদাত এর দুই ছেলে সামির ও সাব্বির কে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। এরপর অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসতে দেখে তাদের দ্রুত পুকুরের পানি থেকে উদ্ধার করে স্থানীয় গাছুয়া মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তারগন মেডিকেলে আনার পুর্বেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

বিজ্ঞাপন

একসাথে পানিতে পড়ে এই দুই অবুঝ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত