Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সবাইকে চমকে দিয়ে যাত্রা শুরু করল দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি

সবাইকে চমকে দিয়ে যাত্রা শুরু করল দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি

সবাইকে চমকে দিয়ে যাত্রা শুরু করল দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি

প্রেস বিজ্ঞপ্তিঃ
গতকাল ২৩ ই নভেম্বর রোজ সোমবার রাত প্রায় নয়টার দিকে হঠাৎ করে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দূর্বার তারুণ্য এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আবু আবিদ দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। বিনা নোটিশে এমন ঘোষণায় অনেকে অবাক হলেও তরুণদের মাঝে রয়েছে এরকম ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে।

দূর্বার তারুণ্য ক্রীড়া একাডেমি-এর আহ্বায়ক নির্বাচিত করা হয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল-কে।এগে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় দুর্বার তারুণ্য কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক চিরঞ্জিত বড়ুয়া, এসএম হাসান মারুপ ও মেজবাহ চৌধুরী (সজীব) -কে।

এসময় মুহাম্মদ আবু আবিদ বলেন, এই একাডেমি তে যাদের দায়িত্ব দেয়া হয়েছে, তাদের মধ্যে ২ জন দূর্বার তারুণ্য -এর লিখিত কোন কমিটি তে নেই। তারমানে এই একাডেমি সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ই আমাদের সাথে যুক্ত হতে পারবে। এরকম আরও একাডেমি আসছে দূর্বার তারুণ্যের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here