শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী:
করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এই করোনার ছোবলে পড়েছে অনেক গুনিজন। তেমনি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের পরিবারবর্গ, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ জিল্লুর রহমান, বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার তাজ উদ্দিন’সহ ২৪ জন পুলিশ ও বোয়ালখালীর অনেক গুণী ব্যক্তিত্ব।
শনিবার বাদে আছর বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যােগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন নাগরিক টিভির ব্যুরোচীফ চৌধুরী লোকমান, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক স. ম রবিউল হোসেন, সি প্লাস টিভির প্রতিনিধি ইয়াছিন চৌধুরী, সিএনএন বাংলার মোহাম্মদ এমরান চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, বিজয় টিভি প্রতিনিধি এস.এম নাঈম উদ্দিন, মোঃ জাহেদ, শাহাদাত হোসাইন জুনাঈদী, আরো অনেকে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহল্লা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতী মাওলানা মাঈনুল ইসলাম জুনাঈদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মঈনুদ্দিন, সহকারী ইমাম হাফেজ আবদুল কাদের। দোয়া অনুষ্ঠানে সাংসদ সহ সকল আক্রান্তদের রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করা হয়।
এতে সংহতি জানান বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ অধির বড়ুয়া ও ডাঃ প্রভাস চক্রবর্ত্তী।



