Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের র‌্যালি ও মানববন্ধন সম্পন্ন

সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের র‌্যালি ও মানববন্ধন সম্পন্ন

সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের র‌্যালি ও মানববন্ধন সম্পন্ন

রমজান আলী, সাতকানিয়া প্রতিনিধি:
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের মত জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেন, সাতকানিয়া ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার (২২শে অক্টোবর) সকালে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আশরাফুল আলমের নেতৃত্বে কেরানীহাট হক টাওয়ারের সামনে এ কর্মসূচি পালিত হয়। ঐ
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলম ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট রবিউল হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থপনা গড়ে তুলতে সবাইকে সচেতন ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্কদের হাতে গাড়ী চালানোর দায়িত্ব কোনভাবেই দেয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here