Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সারাদেশে ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫

সারাদেশে ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫

সারাদেশে ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি ৬৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৮ হাজার ৮৭৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৭৭৫ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮৮৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৪৮৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ হাজার ১০৮ জনে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ, তিনজন নারী। এদের মধ্যে ত্রি‌শোর্ধ্ব চারজন, চল্লি‌শোর্ধ্ব পাঁচজন,পঞ্চা‌শোর্ধ্ব ১২ জন, ষা‌টোর্ধ্ব ১১ জন, স‌ত্তরোর্ধ্ব সাতজন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজ‌ন রয়েছেন। ২৩ জন মারা গেছেন হাসপাতালে এবং বাড়িতে মৃত্যু হয়েছে ১৮ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন।

ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here