বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক লেদু’র স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন

আপডেট:

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ:
২৭ সেপ্টেম্বর’১৯, সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক লেদু’র স্মরণে স্থাণীয় কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দক্ষিণ সন্দ্বীপ রিয়েল ষ্টার ক্লাবের উদ্যোগে, শোকসভা ও দোয়া মাহফিলের শুরুতে ধর্মীয় সম্পাদক ইয়াকুব আলীর পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে, ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত হোসাইনের সঞ্চালনায়,সভাপতি মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম পনির। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সারিকাইত দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাওলানা ঈসা, আল মাদ্রাসাতুল ইসলামিয়া ওয়াদুদিয়া বালক বালিকার শাখার মোহতামিম মাওলানা বোরহান উদ্দিন।আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আবুল কাশেম, কাজী আফাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী রেফায়েত উল্ল্যাহ, সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক সাইফুল আজম, যুক্তরাষ্ট্র প্রবাসী আলাউদ্দিন আলা, সারিকাইত ইউ,পি সদস্য মিজানুর রহমান মিজান , মাওলানা দোলোয়ার, সাবেক ইউ,পি সদস্য ইয়াহিয়া মিলন মোঃ শফিক সহ সভাপতি সারিকাইত আওয়ামীলীগ,কাজী পাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আকতার হোসেন, সন্দ্বীপ খেলাঘর শিবের হাট, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সুমন,শের আলী পাড়া একতা সংঘের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ইচ্চে শক্তি স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক মাসুদ রানা, ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের সভাপতি ফাহাদ চৌধুরী, শামসুউদ্দিন,সন্দ্বীপ ইউনিক সোসাইটির সহ সভাপতি মাওলানা জাহাঙ্গীর।এছাড়াও বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক ও গুনী ব্যাক্তি বর্গ।

বিজ্ঞাপন

বক্তারা সকলে আব্দুল মালেক লেদু’র জন্য দোয়া কামনা করেন এবং ওনার কর্ম জীবনের প্রশংসা করেন। দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাব সভাপতি মোহাম্মদ শোয়াইব তার বক্তব্যে তাদের পরিবারের প্রতি আব্দুল মালেক লেদু ফাউন্ডেশন করার জন্য আহবান জানান।এবং অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য মরহুমের বড় পুত্র সন্দ্বীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ ইকবাল হায়দার কে সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাবের পক্ষে ধন্যবাদ জানান। পরিশেষে মরহুমের রুহুের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া করা হয় ।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হায়াতুল ইসলাম, ইমাম, শের আলী পাড়া জামে মসজিদ।প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত