Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সিলেটের সাবেক মেয়রের মৃত্যুতে চসিক মেয়রের শোক

সিলেটের সাবেক মেয়রের মৃত্যুতে চসিক মেয়রের শোক

সিলেটের সাবেক মেয়রের মৃত্যুতে চসিক মেয়রের শোক

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৫ জুন) এক শোক বিজ্ঞপ্তিতে তিনি গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় মেয়র বলেন, ‘বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সদা হাস্যোজ্জল একজন রাজনীতিবিদ।

রাজনীতিবিদ-জনপ্রতিনিধি বদর উদ্দিন আহমদ কামরান এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের মনে ঠাঁই করে নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা এক মহান নেতাকে হারালাম।

এ সময় তিনি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সোমবার ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here