নিজস্ব প্রতিবেদক,
আজ ০৯ মে সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশিক-উর-রহমান বড়দাড়োগা হাট, সীতাকুণ্ড বাজার, ছোট কুমিরা বাজারে সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেন।
এসময় বিভিন্ন মুদির দোকানে মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোট পাঁচটি (০৫) মামলায় পাঁচজন দোকানীকে দোষী সাব্যস্ত করে ছাব্বিশ হাজার (২৬,০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন। সীতাকুণ্ডবাসী এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে। এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার অাহব্বান জানিয়েছে।