Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ৭ দোকানীকে জরিমানা

সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ৭ দোকানীকে জরিমানা

সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ৭ দোকানীকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।আজ শনিবার (১৬মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজার, বানুর বাজার, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোট সাতটি (০৭) মামলায় সাতজন দোকানীকে দোষী সাব্যস্ত করে তেপ্পান্ন হাজার (৫৩,৫০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন।যার মধ্যে ছিলো সততা ফার্মেসী- ২০,০০০/- রয়েল ফার্মেসী- ৫০০০/-সিদ্দিক ফার্মেসী- ১০,০০০/-সিরাজ ফার্মেসী- ৭,০০০/-জসিম- ৫০০/- বি.আর.ডি.বি ফুডস- ১০০০/-গিয়াস ফার্মেসী- ১০,০০০/-

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সাতটি মামলায় সাতজন দোকানীকে ৫৩ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here