Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সীতাকুণ্ডে মোটর সাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

সীতাকুণ্ডে মোটর সাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

সীতাকুণ্ডে মোটর সাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

নাঈম আহমেদ কফিলঃ
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে এক পুলিশ কনেষ্টেবলসহ দুই মোটর সাইকেল আরোহীর নিজত হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারী) ভোর ৫ টার সময় উপজেলার সলিমপুর এলাকার মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধিন ডিআইজি রেঞ্জের (প্রটোকল) কনেষ্টেবল মোহাম্মদ আলমগীর হোসেন (২৪) পিতা আবদুর রশিদ ও মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম (২৮) জাফর আলম। তারা দুইজনে বাড়ি কুমিল্লা জেলার বুড়িরচর থানার পারোয়ার গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ
পুলিশ ফাঁড়ির কনেষ্টেবল শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ভোর ৫ টার দিকে ফৌজদারহাট এলাকায় কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক পুলিশ কনেষ্টেবলসহ দুইজনকে হাসপাতালে আনার পর সকাল ৭টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা দুজন মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। আর কাভার্ডভ্যানটি বিপরীত (ঢাকামুখি) ছিল। তিনি জানান, নিহত পুলিশ কনেষ্টেবল মো. আলমগীর চট্টগ্রাম জেলা পুলিশের ডিআইজি রেঞ্জের অধিনে (প্রটোকল) হিসেবে কর্মরত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here