নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে লেডি বাইকার শাকিরা সাহরিন দিপার সাথে বসন্তদূত ক্লাবের সা: সম্পাদক এস.এম রিয়াদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়। গত কাল রোজ মঙ্গলবার (০২.০৩.২১)ইং সন্ধ্যা লেডি বাইকার শাকিরা সাহরিন ডিপার সাথে সামাজিক সংগঠন বসন্তদূত ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রিয়াদুল ইসলাম চট্টগ্রামের নেভাল একাডেমীতে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করা হয়। সীতাকুণ্ডে সড়কে প্রাণ হানি কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা করা হয়। জনগনে সচেতনকরতে একটি মোটরসাইকেল র্র্যালী আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে বসন্তদূত ক্লাবে সাধারণ সম্পাদক।
এই সময় আরো উপস্থিত ছিলেন বাইকার সাইফুল ইসলাম রনি,আন্তর্জাতিক বাইকার মোস্তাক চৌধুরী ও উদীয়মান বাইকার শাহরিয়ার ওয়াজেদ আবির