জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই পৌর বাজারের এক তরুন ব্যবসায়ী সহ দুই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ফেনী থেকে মালামাল আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলস এর স্বত্তাধিকারী মনোয়ার উদ্দিন রনি ( ৩৪) ও পিকআপ চালক মামুন ( ৩২)।
রনির চাচা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় মালামাল ক্রয় করে পিকআপ যোগে ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় একটি লরি তাদের মুৃখোমুখি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়।
মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান ফাজিলপুর ফাঁড়ি থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় নিহতদের বাড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে।


