বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

হারিয়ে যাওয়া সাকিবকে মা-নানীর কাছে তুলে দিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী

আপডেট:

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীতে প্রথম শ্রেণি পড়ুয়া সাকিব নামের এক শিশুকে তার মা ও নানীর কাছে হস্তান্তর করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম জেনারেল শাখার সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তাকে হস্তান্তর করেন তারা।

জানা যায়, গত ২১ অক্টোবর খেলতে গিয়ে হারিয়ে যায় সাকিব। পরে ২৩ অক্টোবর হকাররা তাকে পাহাড়তলী রেলওয়ে স্টেশনে খুঁজে পায়।ছেলেটি তার বাড়ি ফেনীতে বললে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সেখানে নিয়ে যান।

বিজ্ঞাপন

পরবর্তীতে বেসরকারি একটি টিভি চ্যানেলের সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি হারানো বিজ্ঞপি্ত পোস্ট করেন। এর মাধ্যমে মা ও নানীর হাতে সাকিবকে তুলে দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত