Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ হারুন বাজার সড়কের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে সৃষ্টি হয় পুকুরের।

হারুন বাজার সড়কের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে সৃষ্টি হয় পুকুরের।

হারুন বাজার সড়কের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে সৃষ্টি হয় পুকুরের।

হাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ

হারুন বাজার সড়কের বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে সৃষ্টি হয় পুকুরে। ৭নং সরল ইউনিয়নের হারুনুর রশিদ চৌধুরী তথা হারুন বাজার সড়কের বেহাল অবস্থা, চলাচলের মত অবস্থা নেই। সড়কটির সব জায়গায় গর্তে ভরে গেছে, সামান্য বৃষ্টি হলেই বড় পুকুরের সৃষ্টি হয় সড়কটির প্রত্যেকটি অংশে। বাংলাদেশের সব জায়গায় উন্নয়নের মহোৎসব চলছে, কিন্তু তার বিপরীতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন সড়ক বড় বড় পুকুরে ভরে গেছে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। নেই সংস্কারের কোন পদক্ষেপ, শীঘ্রই সংস্কার করা না হলে অচিরেই এ সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়বে।

প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত ছাত্র-ছাত্রী, ব্যাবসায়ী, উকিল, শিক্ষক সহ নানান শ্রেনি পেশার মানুষ যাতায়ত করে। সড়ক গর্তে ভরে যাওয়ায় প্রতিদিনই নানান ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে চলাচলকারী সাধারন মানুষ। জরুরী গর্ভবতী মহিলা বা অন্যান্য রোগী এ সড়ক দিয়ে নিয়ে যেতে হলে সময়ে পৌঁছাতে পারা যায় না। অনেক জরুরী রোগী এ সড়ক দিয়ে নিয়ে যেতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে, গর্ভবতী মহিলা নিয়ে যেতে গিয়ে মাঝপথে ডেলিভারি হয়ে গিয়েছে অনেকবার।

এ সড়কটি দিয়ে শুধু স্থানীয় জনসাধারণই নয় এ সড়কটি কাছের হওয়ায় পাশের ৮নং ও ৯নং ইউনিয়নের জনসাধারণ ও চলাফেরা করে। জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য স্থানীয় জনতা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এর সু-দৃষ্টি কামনা করেন। এছাড়াও অবহেলিত, সংস্কার বঞ্চিত, চলাচল অযোগ্য হয়ে পড়া এ সড়কটির শীঘ্রই সংস্কার কাজ শুরু করার জন্য জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here