জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ের সমাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের বাবার দাফন সম্পন্ন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬.৪৫ মি. সাইফ উদ্দীনের বাবা মোহাম্মদ উল্যাহ (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বিকালে বাদে আসর তার বাড়ির আঙ্গিনায় জায়নাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
জায়নাজায় অংশ গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন,সোনালী ব্যাংকের সাবেক সহকারী ডিরেক্টর এম এ কাইয়ুম, উন্নয়ন সংস্থা “উৎসের” নির্বাহী পরিচালক মোস্তফা কামালসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসয়য় আরো উপস্থিত ছিলেন, মিরসরাইয়ের সামাজিক সংগঠন শান্তিনীড়, নির্বাণ সংঘ, হিতকরী, আদর্শ বন্ধু ফোরাম, সৃজন সংঘ, ঝংকারের সদস্যসহ এলাকাবাসী ও আত্মীয় স্বজন।
জায়নাজায় আগত সকল মুসল্লি মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
দুর্বার প্রগতি সংঘঠনের সাধারণ সাম্পাদক ইমাম হোসেন চৌধুরী বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।