Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ হুইপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

হুইপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

হুইপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

পটিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এবং হুইপ নাজমুল করিম শারুনের বিরুদ্ধে আপত্তিজনক স্ট্যাটার্স দেওয়ায় গ্রেফতার হয়েছেন পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন (৪৫)। তিনি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এনামুল হকের পুত্র। শুক্রবার বিকেলে পটিয়া থানা পুলিশ জমিরকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায় , সম্প্রতি পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে হুইপ ও হুইপপুত্রের বিরুদ্ধে নানা ধরনের আপত্তিজনক লেখা প্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীর জানতে চাইলে জমির তাকে হুমকি প্রদান করেন। এর প্রেক্ষিতে তানভীর তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় পটিয়া থানার এসআই মো. মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জমিরকে গ্রেফতার করেছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান , একাধিক মামলার আসামী জমিরকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট ৪টি মামলা মিলেছে।আগামীকাল তাকে জেল হাজতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here