পটিয়া প্রতিনিধি:
পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটার্সের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে বের করা হয়। মিছিলটি পটিয়া পৌর সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা যোগদান করে। ঢাকা বিমান বন্দর থানার কর্মকর্তা সাইফ আমিন হুইপের বিরুদ্ধে একটি স্ট্যার্টাস দেন।
পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খালেদ, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপি চেয়ারম্যান এহসানুল হক, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, আ’লীগ নেতা মিজানুর রহমান, এম এজাজ চৌধুরী, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া উপজেলা যুবলীগ আহবায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, পৌরসভা আ’লীগের গোফরানা রানা,যুগ্ম সম্পাদক সরোয়ার হায়দার, নাজিম উদ্দিন পারভেজ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুয়ার আসরে অভিযান সংক্রান্তে হুইপ সামশুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছিল তা বিকৃত করে মিডিয়ার কিছু ব্যক্তি প্রচার করছে। একটি মহল হুইপের সুনাম নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনসাধারন ও নেতাকর্মীদের প্রতি আহবান জানান।