অংকুর বৃত্তি ‘২২’ সম্পন্ন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের বেসরকারি সর্ববৃহৎ সাড়াজাগানো বৃত্তি প্রকল্প “অংকুর বৃত্তি ‘২২” সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর ২০২২ চট্টগ্রাম নগরীর  একযোগে ১৪টি কেন্দ্রে  এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেনী পর্যন্ত চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি স্কুলের প্রায় ৮০০০ শিক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহণ করে।

সকাল ৯.০০ টা থেকে শুরু হয়ে সকাল ১০.০০ টা পর্যন্ত বাংলা,ইংরেজি, গনিত, বিজ্ঞান, আইসিটি (৯ম শ্রেণী), সাধারণ জ্ঞান প্রত্যেক শ্রেনীর এ চারটি বিষয়ে সর্বমোট ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন, ১৯৮৫ সাল থেকে যাত্রা শুরু করা এ বৃত্তি পরীক্ষা  শিক্ষার্থীদের মেধাবিকাশ,  সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে  গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরো বলেন, অংকুর যে বৃত্তি পরীক্ষা নিচ্ছে তা শিক্ষার মান উন্নয়নে এবং প্রসারে  গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এবং তা শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তুলছে।

পরীক্ষা শেষে অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মো. আক্কাস উদ্দীন আরফিন, অংকুর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য,  অভিভাবক,  শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অংকুর বৃত্তি ‘২২’ সম্পন্ন!

আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২