অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০১৯, শীর্ষ পাঁচে সন্দ্বীপের সাজিদ মোহন
- আপডেট সময় : ০৫:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ১৬০ বার পড়া হয়েছে
ইলিয়াছ সুমন, সন্দীপ:
স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্ত আয়োজিত ‘অক্ষরবৃত্ত পান্ডুলিপি পুরস্কার ২০১৯’ এ শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে সাজিদ মোহনের কিশোরকবিতার পান্ডুলিপি ‘তুমি যখন একা’।সারা দেশ থেকে আসা প্রায় ১২০০ পাণ্ডুলিপি থেকে বিজ্ঞ জুরিবোর্ড ৫টি বিভাগে ৫টি করে মোট ২৫টি পাণ্ডুলিপি নির্বাচিত করেছেন।
কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ,শিশুসাহিত্যসহ মোট পাঁচটি বিভাগে আলাদা আলাদা পান্ডুলিপি নির্বাচন করা হয়।কবিতায় সেরা পাঁচ লেখক নির্বাচিত হয়েছেন- আবুল কালাম বেলাল,হাসান হামিদ, জয়ন্ত জিল্লু,নুরুল ইসলাম বাবুল এবং সাজিদ মোহন।
উল্লেখ্য সাজেদ মোহন একাধারে শিক্ষক শিশু সাহিত্যিক, গল্পকার, দেশের প্রথম শ্রেণীর প্রায় সব পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। সাজিদ মোহন ২০০৭ সালে সন্দ্বীপ পাবলিক হাই স্কুল থেকে প্রথম বিভাগে এস এস সি, চট্রগ্রাম মহসিন কলেজ থেকে ২০০৯ সালে এইচ এস সি, ২০১৩ সালে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং ২০১৪ সালে মাষ্টার্স সম্পন্ন করেন, ব্যক্তিগত জিবনে তিনি বিবাহিত ও এক কন্য সন্তানের জনক, বাবা সাবেক ব্যাংকার ও সাহিত্যিক মা শিক্ষক।










