অবসরের ঘোষনা দিয়েছেন হাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলা ডেস্কঃ
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি দলে ফিরেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। তবে অতি শীগ্রই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষনা দিয়েছেন ৩৮ বছর বয়সী হাফিজ।

শুক্রবার (১৭ই জানুয়ারী) তিনি জানান, চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুড বাই’ জানাতে চান তিনি। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নিজের এই সিদ্ধান্তের কথা জানান হাফিজ।

এ প্রসঙ্গে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান জাতীয় দলে খেলতে পেরে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, এরপরই বিদায় জানাবো আন্তর্জাতিক ক্রিকেটকে।’

১৭ বছরের ক্যারিয়ার ইতি টানতে গিয়ে আবেগতাড়িত হয়ে হাফিজ বলেছেন, ‘পাকিস্তানের হয়ে ১৭ বছর ধরে খেলছি, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সবসসময়। তবে একটা সময় বোলিং খুব মিস করেছি।’

গত বছরের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জায়গা পাননি হাফিজ। এরপরই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য আবারও পাকিস্তান দলের দরজা খুলে গেছে হাফিজের।

হাফিজ সাদা পোষাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০১৮ সালে। এবার সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের ওয়ানডে দলে সুযোগ হয়নি হাফিজের।

এই ফরম্যাটে ২১৮টি ম্যাচ খেলে ৬ হাজার ৬১৪ রান করেছে হাফিজ। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৩৯ উইকেট। ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৯০৮ রান করেছেন হাফিজ। সেই সঙ্গে উইকেট নিয়েছেন ৫৪ টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবসরের ঘোষনা দিয়েছেন হাফিজ

আপডেট সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০