অবিশ্বাস্য ভাবে ৪০ সেকেন্ডে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
রোদ ঝলমলে আবহাওয়া। রাস্তায় যান ও জন চলাচল আছে আর দশটি দিনের মতোই। ডেমরার কোনপাড়ায় একটি রিকশা এসে থামলো। পিছু পিছু আসা একটি সাদা প্রাইভেটকারও থামলো সাথে সাথেই। রিকশা আরোহী চালকের ভাড়াও শোধ করতে পারেননি তখনো। এরইমধ্যে সেই সাদা গাড়ি থেকে প্রথমে এক ব্যক্তি নেমে আসে। তার পিছু পিছু আসে আরো দুই ব্যক্তি।

আরও পড়ুনঃ বাস থেকে ফেলে দিয়ে যাত্রী জসিম উদ্দিনকে হত্যার প্রতিবাদ সমাবেশে বক্তারা জসিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবহনে নৈরাজ্য বন্ধের দাবী

কিছু বুঝে ওঠার আগেই রিকশা আরোহীকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞতরা। রিকশা চালক আর পথচারীদের চোখের সামনেই ঘটে ৪০ সেকেন্ডের এই সিনেম্যাটিক ঘটনা। তবে কেউ এগিয়ে আসেননি। কারণ অজ্ঞাতদের পরনে ছিলো ডিবি পুলিশের জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ আর অয়্যারলেস ।
যেই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয় তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা তুলে ইউসিবি ব্যাংকে জমা দিতে যাচ্ছি

ঘটনার ২৩ দিন পর ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- বারেক, আবুল কাশেম ও স্বপন।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, এই চক্রের মূল হোতা বারেক। পেশাদার ছিনতাইকারী হিসেবে ডিএমপিতে বারেক এক পরিচিত নাম। এদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ থেকে নয়টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, ছিনতাইকারী চক্রটি প্রাইভেটকার নিয়ে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে টাকা ওঠাতে আসা ব্যক্তিদের টার্গেট করে। এরপর ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অবৈধ অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে গাড়িতে তুলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ভিক্টিমকে নির্জন স্থানে ফেলে চলে যায়। এভাবে চক্রটি ঢাকা ও ঢাকার বাইরে এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে। এ চক্রের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, একটি আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

© Somoy Media Limited

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবিশ্বাস্য ভাবে ৪০ সেকেন্ডে ১৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৮:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০